শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

খোয়াই ব্রীজে সাইড দেয়া নিয়ে দু’চালকের সংঘর্ষ

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় দুই ব্যবসায়ীর গাড়ি চালকের বাকবিতন্ডার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই চালকের বাকবিতন্ডার সময় এক ব্যবসায়ী অপর চালককে হুমকি প্রদর্শন করলে চৌধুরীবাজার এলাকায় তোলকালাম কান্ডের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়দের সাথে সংঘর্ষ হয়। এতে এক চালকসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ইদ্রিস আলী (২৯) নামের ওই চালককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের আরব আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের চৌধুরীবাজার এলাকার খোয়াই ব্রীজ সাইড দেয়া নিয়ে দুই চালকের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গাড়িতে থাকা আশরাফ জাহান কমপ্লেক্সের মালিক পিকআপ চালককে ভয়ভীতি দেখালে সৃষ্টি হয় উভয় চালকদের মাঝে হাতাহাতি। এ নিয়ে পিকআপ চালকের পক্ষ নিয়ে স্থানীয় পরিবহণ শ্রমিকরা এগিয়ে এলে সংঘর্ষ বাধে। এতে ইদ্রিস আলীসহ ৫ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com