শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ নাগরিক কমিটি’র বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন ॥ আজ আশা’র প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীকে নাগরিক সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭
  • ৬৯১ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জের কৃতিসন্তান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা বিশ্বখ্যাত এনজিও আশা’র প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরীকে জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেয়া হচ্ছে। আজ ১৪ জানুয়ারী শনিবার সন্ধ্যায় বৃন্দাবন সরকারি কলেজের সামনে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি থাকছেন জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বৃন্দাবন সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক। এ উপলক্ষে নাগরিক সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এক পর্যালোচনা সভা গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এডভোকেট আবুল খয়ের, রোটারিয়ান এম.এ রাজ্জাক, রোটারিয়ান আলহাজ ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, আমজাদ হোসেন চৌধুরী, ব্যাংকার তবারক আলী লসকর, বশির চৌধুরী, আব্দুল মোতালিব মমরাজ, এনাম আহমেদ, অধ্যক্ষ আলী আজগর, ডা. লুৎফুর রহমান প্রমুখ। সভায় বক্তাগন বিশ্বখ্যাত বেসরকারী এনজিও আশা’র প্রেসিডেন্ট হবিগঞ্জের কৃতিসন্তানের সংবর্ধনা সভায় সকলকে উপস্থিত থেকে হবিগঞ্জের ভাবমূর্তি বিশ্বব্যাপী উজ্জল করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com