সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে দৈনিক কালেরকণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষ স্থানীয় সংবাদপত্র কালেরকণ্ঠের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কালেরকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান ও শুভসংঘের সাধারণ সম্পাদক নাট্যকার সিদ্দিকী হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. দেবপদ রায়, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ নজমুল হোসেন, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু সূত্রধর, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, হবিগঞ্জ চেম্বার অব কামর্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বিএমএর যুগ্ম-সাধারন সম্পাদক ডা. মুখলেছুর রহমান উজ্জল, সুরবিতান ললিতকলা একাডেমীর সাধারন সম্পাদক আবুল ফজল, প্রভাষক রামিম আহমেদ, মুফতি আশরাফুল ওয়াদুদ, সাংবাদিক বদররুল আলম, টিটো আহমেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com