শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শাহজিবাজারে হামলা সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৮ জন

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামে হামলা ও সংঘর্ষে আব্দুল হাই (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতরা হচ্ছে রুজিনা বেগম (২৫), জসিম মিয়া (১৮), আমিন আলী, জমিলা খাতুন (৫০), আব্দুস শহীদ (৩০) ও জরিনা বেগমকে (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে নিহত আব্দুল হাই এর ভাগ্নে আমিন আলী জমিতে পানি সেচ দিতে যায়। এ সময় একই গ্রামের মঞ্জব উল্লার পুত্র চান মিয়া বাধা দেয়। এ নিয়ে বাধানুবাদের এক পর্যায়ে আমির আমিন আলীকে মারধর শুরু করলে সে দৌড়ে বাড়ি চলে আসে। এ সময় চান মিয়ার লোকজনও তাকে ধাওয়া করে বাড়ি আসলে আব্দুল হাই তাদের বাধা দিলে চান মিয়ার লোকজন তার উপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষায় মহিলাসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। গুরুতর অবস্থায় আব্দুল হাইকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে আশংকা জনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হয়। গতকাল সন্ধ্যায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com