সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

মেয়র গউছের সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গাজীপুর পৌরসভার সাবেক মেয়র বর্তমান সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে পৌরসভার অকৃত্রিম বন্ধু হিসেবে হবিগঞ্জের পৌর পরিষদ সংক্ষিপ্ত সময়ের মাঝে সংবর্ধনা দেয়। রাত ৮ টার দিকে মন্ত্রী হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে গেলে মেয়র আলহাজ্ব জি কে গউছ তাকে স্বাগত জানান। এ সময় শিশুরা ফুলের পাপড়ি ছিটিয়ে হবিগঞ্জ পৌরভবনে মন্ত্রীকে বরণ করে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোঃ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ মাহবুবুল হক হেলাল ও মাহিলা কাউন্সিলর সালমা আক্তার চৌধুরী, পৌরসভার সচিব নুরে আজম শরীফ ও অন্যান্যরা। মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একান্তে মেয়র আলহাজ্ব জি কে গউছের সাথে কিছু সময় কাটান। দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কারনে ব্যক্তিগত কুশলাদি বিনিময়ের পাশাপাশি মন্ত্রী পৌরসভা ও তথা হবিগঞ্জের কার্যক্রম সম্পর্কে খোজ খবর নেন। মেয়র হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া ও সম্মাননা পদক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাতে তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com