সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাই সড়কে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ ৫ যাত্রী

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায, গতকাল বিকেলে হবিগঞ্জ কোর্ট স্টেশন এলাকা থেকে একটি টমটম যাত্রী নিয়ে লাখাইর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে হবিগঞ্জ-লাখাই সড়কের রাঢ়িশাল নামকস্থানে পৌছলে এর চালক নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে টমটমটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে উল্লেখিত সংখ্যক যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় ইসহাক আলী (৫৫), আমিন আলী (৫৫), ও মোশারফ হোসেন (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com