শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ভূমিকম্প ॥ আতংকে শতাধিক গার্মেন্টস কর্মী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৪১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার বেলা ৩টা ৯ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভুমিকম্পের ফলে কেঁেপ উঠে গোটা নবীগঞ্জ। তবে বড় কোন হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া না গেলেও আউশকান্দিতে অবস্থিত গামেন্টস কর্মী প্রায় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা ভুমিকম্প আতংকে তাড়াহুড়ো করে গার্মেন্টস ভবন থেকে নামতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদেরকে সিলেট, আউশকান্দি ও নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীগঞ্জ হাসপাতালে ভর্তিকৃতরা হলো চৌশতপুর গ্রামের গার্মেন্টস কর্মী শিফা বেগম (২২), রাইয়াপুর গ্রামের সাহেনা বেগম (২০) ও গন্ধ্যা গ্রামের রেবীনা বেগম (২৫)। বাকীদের নাম পরিচয় জানা যায়নি। এই ভুমিকম্পের স্থায়ীত্ব ছিল প্রায় ৫/৭ সেকেন্ড। খুব শক্তিশালী এ ভুমিকম্পে উপজেলার সর্বত্র আতংকের সৃষ্টি হয়েছে। অনেকে দিকবেদিক ছুটাছুটি করতে গিয়ে আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com