শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

ব্রিটিশ রাণী প্রদত্ত “কুইন্স” অ্যাওয়ার্ডপ্রাপ্ত চুনারুঘাটের মামুন চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৪৯২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের লন্ডন প্রবাসী মামুনুর রশীদ চৌধুরী মামুন বৃটিশ রাণী প্রদত্ত কুইন্স অ্যাওয়ার্ড পাওয়ায় চুনারুঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার রাত ৮টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাস্টার, রমিজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাস, পৌর প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ইমান আলী, সুপ্রিম কোর্টের আইনজীবি মোস্তাক আহমেদ, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামছুদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, ওয়াহিদুল ইসলাম জিতু, ফখরুদ্দিন আবদাল, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, চুনারুঘাট পৌর যুুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, লিয়াকত সর্দার ও উস্তার মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com