শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে শিল্পপতি বন্ধুর বাসায় বেড়াতে এসে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৬৪৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বন্ধুর বাসায় বেড়াতে এসে পুকুরে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে মাহি রহমান (২৩) নামে ঢাকা ন্যাশনাল পলিটেকনিকের ৩য় বর্ষের শিক্ষার্থীর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মাহি কক্সবাজার সদর উপজেলার দক্ষিন কলাতলী গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুরের শিল্পপতি এফ.এল গ্র“পের মালিক ফরিদ মিয়ার ছেলে ঢাকা ক্যামব্রীয়ান কলেজের ছাত্র মাহমুদুল হাসান রানার বন্ধু মাহিসহ ৪ জন গত শুক্রবারে মাধবপুরে বেড়াতে আসে। গত দু’দিন তারা উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ায়। রবিবার দুপুর ৩টার দিকে ৫ বন্ধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে নামে। এ সময় মাহি ও তার অপর বন্ধু পুকুরে সাতার প্রতিযোগিতা দেয়। মাহির সাথের বন্ধু সাতার কেটে অপর পাড়ে যেতে পারলেও মাহি মধ্য পুকুরে ডুবে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল মাহিকে পানির নিচ থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম পলাশ লাশের সুরতহাল রির্পোট তৈরী করেন।
মাহির ভাই নিজামুর রহমান জানান-তার ভাই শুক্রবার বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছে বলে বাসা থেকে বের হয়। আজ রবিবার বিকালে তার মৃত্যুর সংবাদ পাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com