শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে

খ্রিস্টান মিশনারীতে পুলিশ সুপারের বড়দিনের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৮১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বড়দিন উপলক্ষে হবিগঞ্জ খ্রিস্টান মিশনারীতে খ্রীস্ট ধর্মালম্ভীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। গতকাল রাত সাড়ে ৮টায় তিনি সেখানে উপস্থিত হলে তাকে স্বাগত জানান ড. জন সরকার। পরে তিনি অতিথিদেরকে নিয়ে বড় দিনের কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, ওসি অমূল্য কুমার চৌধুরী, সদর থানার ওসি ইয়াছিনুল হক। পরে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র খ্রীস্টান সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, হবিগঞ্জ একটি সম্প্রীতির শহর। এখানে মুসলামনের ঈদ জামাতে সনাতন ধর্মের লোকজন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে। আবার সনাতন ধর্মের পূজার অনুষ্ঠানে মুসলমানরা যায়। খ্রীস্টান মিশনারীতেও সকল ধর্মের লোকজন এসে শুভেচ্ছা জানান। এই সম্প্রীতি আমাদেরকে ধরে রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com