শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দিঘলবাগ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুক মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুক মিয়া বগুড়া সদর উপজেলার গাইবান্দা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন।
স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন মাসুক মিয়া। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com