বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের চন্দ্রছড়ির ৩ দিন ব্যাপী উরস শুরু

  • আপডেট টাইম শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ৭৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর চন্দ্রছড়ির উরস শুরু হয়েছে। তিন দিন ব্যাপী উরসে থাকছে নানা আয়োজন। সরেজমিনে চন্দ্রছড়ি ওরসে গিয়ে দেখা যায়, উরসের নামে বেশ কয়েকটি বড় প্যান্ডেল তৈরি করে গান ও অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়েছে। মেলার অদুরে বেশ কয়েকটি জুয়ার আসর বসতে দেখা গেছে।
এদিকে মেলায় ফার্নিচারের মালপত্র নিয়ে আসা ট্রাক সড়কে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। অটোরিক্সাসহ ছোট যানবাহন লামাতাশী গ্রামের ভিতর দিয়ে চলাচল করছে। ফলে গ্রামের সড়কটির সলিং উঠে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, অশ্লীল নৃত্য বা অসামাজিক কাজ করতে পারবে না মর্মে মেলার অনুমতি দেয়া হয়েছে। এর পরও যদিও এসব অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া যায়, তাহলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com