বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাস-সিএনজি দ্বন্দ্বের জের বাহুবলে সড়ক অবরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাস মালিক ও সিএনজি মধ্যে দ্বন্ধের জের ধরে বাহুবলে সড়ক অবরোধ করেছে সিএনজি শ্রমিকরা। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুরে অবরোধ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় হবিগঞ্জ বাস মালিক সমিতির চেগাররা একটি সিএনজি অটোরিক্সা আটক করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল বুধবার বেলা ৩টা পর্যন্ত পুলিশ আটককৃত সিএনজি অটোরিক্সা না ছাড়লে শ্রমিকরা সড়ক অবরোধ করে। বাহুবল উপজেলা অটো টেম্পু অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল মিয়া জানান, আমাদের শ্রমিকদের উপর হবিগঞ্জ বাস মালিক সমিতির লোকরা প্রতিনিয়তই নির্যাতন করে। গতকালও তারা আমাদের একটি সিএনজি আটক করে থানায় তুলে দেয়। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com