শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সরকারী খাল ভরাট করে ঘর নির্মাণের পায়তারা

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামে আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র নাম ফলক ভেঙ্গে ফেলেছে একটি ভূমিদস্যু চক্র। শুধু তাই নয়, ওই চক্রটি এলাকাবাসীর পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ একটি খাল ভরাট করে জোরপূর্বক ঘরবাড়ি নির্মানেরও পায়তারা করছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও উত্তেজনা।
গ্রামবাসী জানান, ২০১৩ সালে মির্জাপুর-টু-চানপুর সড়ক সংস্কারের পর সেখানে এমপি আবু জাহিরের নামে একটি “নাম ফলক” স্থাপন করা হয়। তাদের অভিযোগ, অতি সম্প্রতি গ্রামের কথিপয় ব্যক্তি ওই নাম ফলকটি ভেঙ্গে ফেলে।
এছাড়া ওই গ্রামের আশিক আলী, ইছাক উল্লাহ ও আব্দুর রশিদসহ একদল লোক রাস্তার পাশের সরকারী একটি খালে রাতের আধারে মাটি ফেলে ভরাট করে এবং ঘরবাড়ি নির্মাণের পায়তারা শুরু করে। ইতিমধ্যে ১ চালা একটি টিনের ঘরও নির্মাণ করেছে ভূমিদস্যুরা।
গ্রামবাসীর অভিযোগ, ভরাটকৃত ওই খালটি এলাকার পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত জরুরি। এটি ভরাটের ফলে হুমকির মুখে পড়েছে এলাকার ফসলি জমি। পানি নিষ্কাশন না হলে বর্ষা মৌসুমে রাস্তাটিও পানিতে তলিয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে এলকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। বিষয়টির উপর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com