বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহীদ মিনার অবমাননা ॥ দীননাথ মডেল হাইস্কুলের দুঃখ প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
  • ৫১২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ শহীদ মিনার অবমাননার ঘটনায় বাহুবল সদরস্থ ঐতিহ্যবাহী দীননাথ মডেল হাইস্কুল দুঃখ প্রকাশ করেছে। গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, এবার মহান বিজয় দিবসে শহীদ বেদীতে ফুল দেয়ার পর ফটোসেশন করতে গিয়ে ছাত্র শিক্ষকরা অসাবধানতাবশত জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন। যা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। এ জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করছি, এ বিচ্যূতিটি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন।
বিবৃতিতে তিনি বলেন, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাইস্কুল এর ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন উলপক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের একটি ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়েছে। প্রকৃত পক্ষে, শহীদ বেদী ও বীর শহীদদের প্রতি আমরা বিনম্ব্র শ্রদ্ধা জানিয়ে আসছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com