শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মোঃ আমির হোসেনের মৃত্যুতে এমপি আবু জাহিরসহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

হবিগঞ্জে সাংবাদিকতার দিকপাল আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আমির হোসেনের মৃত্যুতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, এডঃ আব্দুল মজিদ খান এমপিসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পৃথক বিবৃতিতে যারা শোক প্রকাশ করেছেন তাঁরা হলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, এমপি কেয়া চৌধুরী, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের এমিরেটাস প্রেসিডেন্ট বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ার, বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা এম মোখলেসুর রহমান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম খোকন, বিএনপি সৌদি আরব শাখার সভাপতি আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মুকিত চৌধুরী, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের দুই পুত্র আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম ও আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি কাউছার মোল্লা, সেক্রেটারী অলিদ মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিল হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com