বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে শিশু নির্যাতনকারী দুই সহোদর কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে দু’শিশু কে নির্যাতনকারী দুই সহোদরকে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। গতকাল রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই দয়াল হরি ভৌমিক শিশু নির্যাতনকারী অনন্ত দাস ও অতিন্দ্র দাস দুই সহোদরকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার রাতেই শিশু পিন্টু দেব নাথের পিতা সুকুমার দেব নাথ বাদি হয়ে তার ছেলেকে নির্যাতন করার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ নির্যাতনকারী কাটিয়ারা গ্রামের দুই সহোদর অনন্ত দাস ও অতিন্দ্র দাসকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা দয়াল হরি বলেন শিশু নির্যাতনের সঙ্গে আরো যারা জড়িত মোবাইল ফুটেজ দেখে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, পৌর শহরের কাটিয়ারা গ্রামের বাসিন্দা অনন্ত দাসের ঘর থেকে শনিবার ভোরে একটি মোবাইল চুরি হয়। এই চুরির ঘটনায় সঙ্গে জড়িত থাকার অপবাদ দিয়ে কাটিয়ারা গ্রামের বাসিন্দা সুকুমার দেব নাথের ছেলে শিশু পিন্টু দেব নাথ ও একই গ্রামের বিকাশ দাস কে ধরে নির্যাতন করা হয়। খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের শিকার দুই শিশুকে উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com