সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন ॥ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে ঘর থেকে তুলে নিয়ে চরম নির্যাতন করা হয়েছে। রক্ষা করতে গিয়ে এক শিশুর মা ও বোন নির্যাতনের শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ দুই শিশুকে উদ্ধার করে এবং নির্যাতনকারী দুই ভাইকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দুপুরের দিকে পৌরশহরের কাটিয়ারা গ্রামের এ ঘটনাটি ঘটেছে। নির্যাতণের শিকার শিশুরা হচ্ছে-ওই গ্রামের সুকুমার দেবণাথের ছেলে পিন্টু দেবনাথ (১২) ও প্রতিবেশী বিকাশ দাস (১৩)।
পুলিশ ও নির্যাতনের শিকার দুই শিশু জানায়, গত শুক্রবার রাতে কাটিয়ারা গ্রামের ভক্ত রঞ্জন দাসের ঘর থেকে কে বা কারা একটি মোবাইল ফোন চুরি করে নেয়। এই চুরির অপবাদ দিয়ে গতকাল শনিবার দুপুরে ভক্ত রঞ্জন দাসের দু ছেলে অনন্ত দাস (২৫) ও অতিন্ড দাস (২৮) মিলে শিশু পিন্টু দেবনাথ এবং বিকাশ দাসকে তাদের ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে তাদের বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। এ সময় শিশু পিন্টুকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে মা শেফালী দেবনাথ এগিয়ে গেলে তাকে লাথি মেরে ফেলে দেয় তারা। খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতিত দুই শিশু উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অনন্ত দাস ও অতিন্ড দাসকে গ্রেফতার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোকতাদির হোসেন রিপন জানান, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আহত শিশু পিন্টু দেবনাথের পিতা সুকুমার দেবনাথ বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com