সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ফাউন্ডেশনে দুটি বাঘ শাবকের জন্ম

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ৪৬৯ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আবারও এসেছে নতুন অতিথি। সদ্য পৃথিবীর আলো দেখা প্রাণীটি কণ কণ ঠান্ডার মধ্যে নেচে-খেলে বেড়ে উঠছে। অতিথিটি হলো মেছো বাঘের দুটি শাবক। এর বয়স এখন ২ দিন। মেছো বাঘের শাবক দুটি তার মায়ের দুধ পান করছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন আসেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক রয়ছুল আলম মন্ডল।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব জানান, ৪ বছর পর বুধবার ভোর রাতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় পোষা মেছো বাঘটি প্রথম বারের মতো এ শাবক দুটির জন্ম দেয়। জন্মের পর শাবকটিকে তার মা সহ আলাদা করে প্রথক একটি খাঁচায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সেবাযতœ ও খাবার দেয়া হচ্ছে। মা বাঘটি তার শাবক দুটিকে পরম মমতায় জড়িয়ে ধরে রাখছে। বিরল এ শাবক দুটিকে দেখতে প্রতিদিনই সীতেশ রঞ্জন দেবের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে দর্শনার্থীরা ভিড় করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com