শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ শহরে প্যানেল শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্যানেল শিক্ষক সমিতির সভাপতি ছাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রতœা রানী সরকার, লিজা আক্তার, প্রতিমা, মনি ভট্টাচার্য, মাসুদা আক্তার, প্রমোদ দাস, দিলারা খাতুন। এ সময় তারা বলেন উচ্চ আদালতের প্রতি সম্মান দেখিয়ে ২৪ চূড়ান্ত নিয়োগ মিটিংয়ে এ সকল প্যানেল শিক্ষকদের নিয়োগের সিদ্ধান্ত হয়। এর ধারা বাহিকতায় সাড়া দেশে ২৩ হাজার ৮৭৯জন শিক্ষক নিয়োগ দিলেও অবশিষ্ট ৮হাজার ২শ ৩৫ জনের মধ্যে হবিগঞ্জের আড়াইশ শিক্ষক/শিক্ষিকা এখনও নিয়োগের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে অনেকেই বয়সসীমা উর্ত্তীণ ফলে পরিবার পরিজন নিয়ে তারা মানববেতর জীবন-যাপন করছে। অবিলম্বে আড়াইশ প্যানেল শিক্ষকদেরকে দ্রুত নিয়োগ প্রদানের জন্য সরকারের জোর দাবি জানান তারা। পরে প্যানেল শিক্ষকরা জেলা প্রশাসক সাবিনা আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাছে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com