সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী ইতি রাণী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী ইতি রাণী দেব (১৬) নিহত হয়েছে। গতকাল বুধবার আড়াইটায় উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কর্ণিগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ইতি রাণী দেব উপজেলার কলাগাঁও গ্রামের মঞ্জু দেবের মেয়ে ও রাজনগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ইতি দুপুরে রাজনগর ডিগ্রী কলেজ থেকে একাদশ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহসড়কের কর্ণিগ্রাম এলাকায় পৌছালে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম বিরাজ করছে। রাজনগর থানার এসআই আজিজুর রহমান দূর্ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com