বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “শেখ হাসিনার উদ্যোগ- ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে হবিগঞ্জ পবিস’র নবীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, প্রকৈশলী সৈয়দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ। এ সময় পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com