রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

শহরে ট্রাক্টর রাখতে বাঁধা দেয়ায় নাজিরের আঙ্গুল কর্তন

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাহ বাইপাস রোড এলাকার সামনে ট্রাক্টর রাখতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় জজ শিবের নাজিরের আঙ্গুল কর্তন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় এ ঘটনাটি ঘটে। আহত শাহ মনছুর আলী শামীম (৩০) হবিগঞ্জ জজ কোর্টের অধীনে মাধবপুর আদালতের নাজির হিসেবে কর্মরত আছেন। তিনি বহুলা গ্রামের রজব আলীর পুত্র। ওই সময় একই এলাকার শাহজাহান ও মোহন মিয়া রাস্তায় ট্রাক্টর দাড় করিয়ে রাখে। এতে শামীম নিষেধ করলে তার সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ক্ষিপ্ত হয়ে শাহজাহান ও মোহন ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুর আঘাত শুরু করে। শাহজাহানের ধারালো অস্ত্রের আঘাতে শামীমের ডান হাতের একটি আঙ্গুল কর্তন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর থেকে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com