সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ফেইসবুকে ইসলাম ধর্মকে কটুক্তি করার অভিযোগ ॥ শচীন্দ্র কলেজ ছাত্র আব্দুল্লাহপুর গ্রামের অভিজিৎ আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকের আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে অভিজিৎ দাস (১৮) নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আশুতোষ দাসের পুত্র ও শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে অভিজিৎ তার ফেসবুক আইডিতে মুসলিম ধর্ম নিয়ে উস্কানিমুলক মন্তব্য ও ছবি পোষ্ট করে। এ বিষয়টি পুকড়া ইউনিয়নের আলেম সমাজের নজরে এলে তার শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসুচি পালন করে। সোমবার বেলা আড়াইটার দিকে বানিয়াচং থানা পুলিশ আব্দুল্লাহপুর গ্রামে অভিযান চালিয়ে অভিজিৎকে আটক করে।
এ বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, আটক অভিজিৎ নাসিরনগরের ঘটনায় তার ব্যক্তিগত আইডি ব্যবহার করে উস্কানিমুলক মন্তব্য পোষ্ট করেছিল। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com