বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটে নবীগঞ্জের যুবকসহ জোয়ার আসর থেকে আটক ১৬ জনকে ৬ মাসের জেল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীর কাজির বাজারে ভারতীয় তীর খেলার জুয়ার আসর থেকে আটক নবীগঞ্জের এক জুয়াড়িসহ ১৬ জনকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এর আগে সোমবার সন্ধ্যায় নগরীর পশ্চিম কাজির বাজারের মাছের আড়ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে র‌্যাব-৯। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে এ দন্ড প্রদান করা হয়। জুয়ার আসর থেকে ২ লাখ ৪৩ হাজার ৯ শত ৫০ টাকা জব্দ করে র‌্যাব।
আটকরা হল, সিলেট সদর উপজেলার কাজীরগাওঁয়ের ফয়জুর রহমানের পুত্র মন্জু মিয়া (৩৭), দক্ষিণ সুরমার পাঠানপাড়ার গেদন মিয়ার পুত্র শুভ (২০), জৈন্তাপুরের হেলিরামের জুয়েল আহমদ (২০), শিবগঞ্জ লামাপাড়ার মকবুল হোসেন মখা মিয়ার পুত্র রনি (২০), নবীগঞ্জের শাহীন মিয়া, নগরীর কলাপাড়ার জামাল হোসেনের পুত্র নুরুল ইসলাম (২৫), কাজীর বাজারের আব্দুর রশীদ মিয়ার পুত্র সুমন (২৮), কাজীর বাজারের জীবন মিয়ার পুত্র রুবেল (২৩), ঘাশিটুলার নাজির মিয়ার পুত্র রিপন (৩৫), কাজিরবাজারের আজগর আলীর পুত্র মোঃ রকি (১৮), টুকেরবাজারের জাঙ্গাইলের আজাদ আলীর পুত্র মনসুর আহমেদ (৩০), দোয়ারাবাজার উপজেলার উরুরগাওঁয়ের মৃত নোয়াব আলীর পুত্র মোঃ আলী (৫০), কাজীর বাজারের হারিছ আলীর পুত্র দুলাল আহমদ (৫০), মাসুকবাজারের পূর্ব দর্শানোর গ্রামের আমির উল্লার পুত্র আব্দুল হান্নান (৫০), হেতিমগঞ্জের মানিক মিয়ার পুত্র আতিক মিয়া (২৬) ও লামাকাজির বাবুল মিয়ার পুত্র মাসুম মিয়া (১৮)।
র‌্যাব ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এর ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর এএসপি পংকজ কুমার দে ও সুজন চন্দ্র সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com