প্রেস বিজ্ঞপ্তি ॥ হুফ্ফাজুল কোরআন সুন্নি ফাউন্ডেশন ও উমেদনগর শাহজালাল (রাঃ) সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ মাগরিব ফাউন্ডেশন-এর সভাপতি ও মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাজুল হুফ্ফাজ হাফেজ এবাদুল হক চৌধুরী (এবাদ) এর নেতৃত্বে মাদ্রাসা প্রাঙ্গণ হতে এক জশনে জুুলুছ বের করা হয়। জুলুছটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবিষ্ট্যান্ড মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জ-এর বিশিষ্ট আলেমগণ ও হুফ্ফাজুল কোরআনগণ বক্তব্য রাখেন। বক্তাগণ পবিত্র রবিউল আওয়াল মাসে যথাযথভাবে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করতে সকল সুন্নি মুসলমানকে আহ্বান জানান এবং মিয়ানমারের নিরীহ মুসলমানদের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ হামলা বন্ধের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। পরিশেষে মিলাদ কিয়াম ও দোয়া মাধ্যমে সভার সমাপ্তি করেন।