শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে মাওঃ মুশাহীদ আলীকে চেয়ারম্যান ও মাওঃ আশরাফ আলীকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে পূর্ন সমর্থন

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচনে মাওলানা মুশাহীদ আলীকে চেয়ারম্যান পদে ও মাওলানা আশরাফ আলীকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে পূর্ন সমর্থন দেয়া হয়েছে। গতকাল উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
কুর্শি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে হাজী শফিক মিয়া লেচুর সভাপতিত্বে ও আবু তাহের মৌজুদীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত সেক্রেটারী মাওলানা মুশাহীদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমীর মাওলানা আশরাফ আলী। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মিরাশ উদ্দিন, জালাল উদ্দিন, হাজী খলিলুর রহমান নাফিজ, হাজী নৌশা মিয়া, আতাউর রহমান, হাজী আব্দুল ওয়াহাব, কাওছার আহমদ, লোকমান আহমদ, আবুল হাসনাত প্রিন্স, ডাঃ ইয়াহিয়া, আব্দুল আহাদ, আক্তার হোসাইন, রুকন উদ্দীন, ইমান উদ্দীন, নুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুশাহীদ আলী বলেন, জামায়াত এদেশের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত একটি সংগঠন। যে সংগঠনটি সকল মানুষের দুনিয়া ও আখেরাতের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুন, গুম, জুলুম নির্যাতন করে এ সংগঠনকে দমানো সম্ভব হবে না। মানুষের সেবার লক্ষ্যে আগামী উপজেলা নির্বাচনে সারা দেশে নির্বাচনী আন্দোলনে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠন যাকে যেখানে প্রার্থী ঘোষণা করবে সাধারণ মানুষকে সাথে নিয়ে তার পক্ষে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি নেতাবর্মীদের প্রতি আহ্বান জানান।
সভার সভাপতি হাজী শফিক মিয়া লেচু নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মাওলানা মুশাহীদ আলীকে চেয়ারম্যান পদে ও মাওলানা আশরাফ আলীকে ভাইস চেয়ারম্যান পদে সমাবেশের পক্ষ থেকে পূর্ন সমর্থন প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com