শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলার দীর্ঘ মেয়াদী সেরা করদাতা জগদীশ চন্দ্র মোদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ৬০৫ বা পড়া হয়েছে
SONY DSC

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৫-২০১৬ করবর্ষে দীর্ঘমেয়াদী সেরা করদাতা হিসেবে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার মেসার্স প্রগতী ভান্ডারের স্বত্ত্বাধিকারী জগদীশ চন্দ্র মোদককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাতীয় আয়কর দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সকালে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট কর অঞ্চল আয়োজিত ২০১৫-২০১৬ করবর্ষে সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে এ স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোঃ শফিকুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি মোঃ সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর প্রথম সহ-সভাপতি মোঃ হাসিন আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ এবং সিলেট ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মিসেস স্বর্ণলতা রায়। সভায় সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com