রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ শহরের নোয়াহাটিতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নোয়াহাটি এলাকায় জোরপূর্বক জমি দখল করেছে কথিপয় ব্যক্তি। এ সময় তাদের হামলায় কলেজ ছাত্রী ও পরিবার পরিকল্পনাকর্মীসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আনোয়ারপুর গ্রামের মৃত আদম আলীর পুত্র আলী হায়দার বর্ধনসহ ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিষ্ণু সরকারের বাড়ির দেয়াল ও গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে জায়গা দখলের চেষ্টা করে। এ সময় বিষ্ণু সরকার বাঁধা দিলে তাদের হামলায় বিষ্ণু সরকার (৪০) ও তার বোন পরিবার পরিকল্পনা কর্মী সেলি সরকার (৩০) ও কলেজ ছাত্রীসহ ৫ জন আহত হয়।
খবর পেয়ে সদর থানার এসআই আবুল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিকালে পুনরায় আলী হায়দারের মা ফাতেমা বেগম, আজিজুন নেসা, আব্দুস সহিদ ও রহিমা খাতুন নামে কয়েকজন লোক ছাপটা ঘর নির্মাণ করে বসে থাকে। গতকাল সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। এ সময় তারা এই জমিটি ক্রয় করেছেন বলে জানান। এ জন্য তারা জমিটি দখলে নিয়েছে। এ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com