শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

কিবরিয়া ট্যাজেডি দিবস পালিত স্মৃতিসৌধ নির্মান ও বিচার সম্পন্ন করার দাবি স্থানীয়দের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সহ ৫ হত্যাকান্ডের নবম বার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল সকালে গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে স্থানীয়ভাবে নির্মিতি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা 7 copyঅনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ, শাহ কিবরিয়া ও শাহ মঞ্জুরুল হুদা স্মৃতি ফাউন্ডেশন, জেলা শ্রমিক লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করে। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, অধ্যাপক আবিদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক অনুপ কুমার দেব মনা, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দিপুল কুমার রায়। পরে বৈদ্যার বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিক লীগ। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, ইফতেকার আহমেদ হাবলুল, আমিন উদ্দিন আহমদ, জিতেশ রঞ্জন সূত্রধর, কুতুব উদ্দিন, মো. ফেরদৌস, আব্দুল মন্নান, আব্দুল কাইয়ুম ও আসজাদ হোসেন চৌধুরী।
সভায় বক্তারা, ঘটনার তদন্ত দ্রুত শেষ করে বিচার প্রক্রিয়া সম্পন্ন, ঘটনাস্থল বৈদ্যের বাজারে স্মৃতিসৌধ নির্মান করার দাবি জানিয়েছেন।
এদিকে ঢাকাস্থ বনানী কবরস্থানে শাহ এ এস এম কিবরিয়ার কবরে কবলে শ্রদ্ধা জানান আসমা কিবরিয়া, ড. রেজা কিবরিয়াসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com