বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জঙ্গী ও মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জঙ্গী ও মৌলবাদীদের সাথে আত্মিয়তার সম্পর্ক না করে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কথিত আলেম নামধারী জঙ্গীর প্ররোচনা থেকে বাচতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার আশেরা উচ্চ বিদ্যালয় মাঠে তথ্য অফিস আয়োজিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী জনমত গঠন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লুকড়া ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা সিরাজ উদ দৌলা খান।
অন্যান্যের মাঝ বক্তব্য দেন আষেঢ়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক উল্লাহ, বিশিষ্ট মুরুব্বী, মোঃ রইছ মিয়া চৌধুরী, হাজী ফরিদ মিয়া চৌধুরী, মিয়া ধন মিয়া, সত্তার মিয়া তালুকদার, আহমদ আলী মেম্বার, আব্দুল্লাহ চৌধুরী মেম্বার, আশরাফ আলী মেম্বার, ছনু মিয়া, ওসমান মিয়া, সেলিম মিয়া তালুকদার, এনাম আখঞ্জী, আওলাদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস এবং পরিচালনা করেন মাহমুদ মিয়া। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। পরে তথ্য অফিসের ব্যবস্থাপনায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা বিরোধী চলচ্ছিত্র এবং সরকারের এ সক্রান্ত কর্মসূচি প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক নারী পুরুষ এবং শিক্ষার্থী এতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com