বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে দেয়াল কাটার মেশিনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৭৪৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে দেয়াল কাটার মেশিনে কাটা পড়ে রবিত মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের চিলাপাঞ্জা নামক স্থানে স্থাপিত গাউছুল আজম দাখিল মাদ্রাসায় দেয়াল কাটার কাজ করার সময় এ ঘটনাটি ঘটে। নিহত রবিত মিয়া উপজেলা সদরের আদমখানি মহল্লার নয়া বাড়ির আতাবুর মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিত মিয়া গতকাল তার সহকারীদের নিয়ে ওই মাদ্রাসায় দেয়াল কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতা বশত কাটার মেশিনটি তার গলায় লাগা মাত্র মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা হাসপাতালে নিয়ে আসলে রাবিতের অবস্থা অবনতি হলে আশংকাজন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিত মিয়ার সহকারী নাঈম জানান, আমি রুমের ভেতরে কাজ করছিলাম। হঠাৎ লোকজনের চিৎকার শুনে বাহিরে গিয়ে দেখি তার গলা দিয়ে রক্ত ঝড়ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাই। বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com