বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ইমাম-বাওয়ানী চা-বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট ॥ ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৮৩২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইমাম-বাওয়ানী চা-বাগানের শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতা’সহ বিভিন্ন দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। গত মঙ্গলবার থেকে শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেছে। গতকাল বুধবারও ধর্মঘট অব্যাহত ছিল। তাদের ন্যায্য বকেয়া বেতন ভাতা না পাওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
চা-বাগান শ্রমিক সূত্রে জানা গেছে, উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম-বাওয়ানী চা বাগানের প্রায় সাড়ে ৪ শত শ্রমিকদের এরিয়া বিলসহ বকেয়া বেতনের ২৪ লাখ ৫৯ হাজার ৮ শত ২৮ টাকা বকেয়া রয়েছে ১ বছর ধরে। বকেয়া দেয়ার দাবী জানিয়ে কোম্পানীর উপ-মহা-পরিচালক বরাবরে বিগত ১০ অক্টোবর আবেদন করেন শ্রমিকরা। এরই প্রেক্ষিতে ১৬ নভেম্বর উক্ত বকেয়া পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে বকেয়া বেতন-ভাতা না দেয়ায় গত মঙ্গলবার থেকে চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। গতকাল বুধবার ২য় দিনের মতো ধর্মঘট চলছে। ফলে কোম্পানীর প্রতিদিন ক্ষতি হচ্ছে কয়েক লক্ষাধিক টাকা। অধিকার আদায়ের দাবীতে ধর্মঘটে যাওয়ায় পরিবার পরিজনদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন চা শ্রমিকরা। রির্পোট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা তাদের খোঁজখবর নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। ইমাম চা বাগানের সভাপতি নির্মল রবি দাস ও বাওয়ানী চা বাগানের শ্রমিক সমিতির সভাপতি স্বাধন মালকার জানান, তারা এক বছর ধরে আমাদের বকেয়া বেতন-ভাতা নিয়ে টালবাহানা শুরু করেছে। ঘর বাড়ি মেরামত করে দেয় না। অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই বাধ্য হয়ে আন্দোলনের পথ বেচে নিয়েছি। দাবী না মানলে ঘরে ফিরবো না। এ ব্যাপারে টিলা বাবু আব্দুল জলিল তালুকদার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা প্রায় ২৫ লাখ টাকা পাওনা রয়েছে স্বীকার করে অন্যান্য অভিযোগ অস্বীকার করেন। বা গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী শ্রমিকদের ধর্মঘটের খবর পেয়ে চা বাগানে যান। সেখানে ধর্মঘটরত শ্রমিকদের সান্ত্বনা দেন। পাশাপাশি তাদের ন্যায়সঙ্গত দাবী বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, চা বাগানের সাড়ে ৪ শত শ্রমিক প্রতিদিন গড়ে ৬ হাজার চা পাতা সংগ্রহ করেন। এতে প্রায় ১ হাজার ৩ শত ২০ কেজি চা উৎপাদন হয়। যার বাজার মুল্য ১ লাখ ৯৮ হাজার টাকা। শ্রমিকদের দু’ দিনের ধর্মঘটের ফলে প্রায় ৪ লাখ টাকা কোম্পানীর ক্ষতি হয়েছে। এছাড়া শ্রমিকদের বকেয়ার মধ্যে রয়েছে এরিয়া বিল ১৬ লাখ ৪৪ হাজার ৫ শত ২৩ টাকা, আর্নলিভ ৩০ হাজার টাকা, ফেষ্টুভেল লিভ ৬০ হাজার টাকা এবং আর্নলিভ (বিগত বছর গুলোর) ৭ লাখ ২৫ হাজার ৩ শত ৫ টাকা। মোট ২৪ লাখ ৫৯ হাজার ৮শত ২৮ টাকা শ্রমিকদের বকেয়া প্রায় ১ বছর ধরে আটক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com