বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৃন্দাবন কলেজে প্রবেশ করতে না দেয়ায় বহিরাগত যুবকদের হামলায় পাহারাদার আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি বৃন্দাবন কলেজে প্রবেশ করতে না দেয়ায় বহিরাগত যুবকদের হামলায় রুমন মিয়া (২৫) নামের গেইট পাহারাদার আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সে আনসার ভিডিপির সদস্য ও কলেজের পাহারাদার। এ নিয়ে দুই দল যুবকের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে বহিরাগতরা পালিয়ে যায়।
আহত রুমন মিয়া জানায়, সে দীর্ঘদিন ধরে কলেজে পাহারাদারের কাজ করছে। গতকাল সাগরসহ ৪ যুবক কলেজে প্রবেশ করতে চায়। এ সময় পরিচয়পত্র ছাড়া তাকে প্রবেশে বাঁধা দিলে তারা রুমনকে প্রহার করে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে কলেজের ছাত্ররা রুমনের পক্ষ নিয়ে ওই যুবকদের ধাওয়া করে। এ সময় তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওসি ইয়াসিনুল হক জানান, বহিরাগতদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com