বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আওয়ামী লীগ সরকার সুশিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়। আর বিএনপি-জামায়াত ছাত্রদের হাতে তুলে দেয় অস্ত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টি করে বোমাবাজী। গতকাল উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৩ লাখ টাকা ব্যয়ে নয়া ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। এর ফলে শহরসহ প্রতিটি গ্রামাঞ্চলের অভিভাবকরাও তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন। স্কুলগুলোতে শিক্ষার্থী বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পর্যাপ্ত ভবনও নির্মাণ করে দিচ্ছে সরকার।
হবিগঞ্জ-লাখাইয়ে স্কুল কলেজ নির্মাণ ও উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি স্কুল-কলেজে যাতে দুর্বৃত্তরা হস্তক্ষেপ না করতে পারে সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। কারণ, সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে তারা সক্রিয় রয়েছে। ওই দুর্র্বত্তদের রুঁখে দাঁড়াতে তিনি প্রশাসনসহ সাধারণ জনগণের প্রতি আহবান জানান।
আলহাজ্ব ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও বাছির মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উমেদনগর বার সরদার মোঃ সোনা মিয়া, সাবেক কমিশনার সামছু মিয়া, ফরিদ মিয়া, বিশিষ্ট মুরুব্বী জালাল খান, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, আজিজ মাস্টার, কুদ্দুছ মিয়া, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, সজলু মিয়া, নোমান আহমেদ, মফিজ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com