বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ছিনিয়ে নেয়া কষ্টি পাথরের কৃষ্ণ মূর্তি উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১৫২৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুর্বৃত্তদের ছিনিয়ে নেয়া কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গত ১০ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ১৫-২০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাখাল শীলের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা পুরুষশূণ্য বাড়ির মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রাখা রাখাল শীলের ছেলে সাজু শীলের স্বপ্নে পাওয়া কষ্টি পাথরের কৃষ্ণ মূর্তি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মহিলারা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদের শ্লীলতাহানী করে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ওইদিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি খেলনা পিস্তল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় রাখাল শীল বাদী হয়ে পরদিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ও ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে গত ১৪ নভেম্বর উপজেলার ¯œানঘাট ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আহমদ আলীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আহমদ আলীর দেয়া তথ্যানুযায়ী কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রুপু করের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে পার্শ¦বর্তী চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কললিস্টের সূত্র ধরে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা যাচাই-বাচাই করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com