বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভূমিহীনদের জমি ও জলমহাল বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে বানিয়াচঙ্গে ব্র্যাকের কর্মশালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৪৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ব্র্যাক সদর অফিসের উদ্যোগে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়েছে। খাস জমি ও জলমহাল সংক্রান্ত বিষয়ে ভূমিহীনদের মধ্যে সচেতনতা তৈরীর লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান। কামাল খানী সদর অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াছ ফরাজীর সঞ্চালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট হেলাল উদ্দিন আহমদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ৫/৬নং বাজার ভূমি অফিস এর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাদ আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, চ্যানেল এস প্রতিনিধি মখলিছ মিয়া, তোপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ, জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাউয়ূম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, কাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অসহায়, হতদরিদ্র মানুষ জনকে ভূমি ও জলমহাল এর ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে ও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচী সদর অফিস এ কর্মশালাটির আয়োজন করে। এতে শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, স্থানীয় জন প্রতিনিধি, ইমাম, কাজীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com