মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে যুবতীর সর্বনাশ

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে জনৈক যুবতীর (১৮) র সর্বনাশ করেছে লম্পট। অব্যাহত শারিরীক মেলামেশার কারণে ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আমান আলীর কন্যা। এদিকে বিষয়টি টাকার বিনিময়ে রফাদফার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। হাসপাতালে ভর্তি ভিকটিম সাংবাদিকদের জানায়, দীর্ঘদিন ধরে ওই যুবতীকে কু-প্রস্তাব দিত একই গ্রামের আকল আলীর পুত্র আলী আকবর (২৫)। বিষয়টি ওই যুবতি প্রত্যাখান করায় আলী আকবর কৌশলের আশ্রয় নেয়। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি আকবরকে জানালে সে গর্ভপাত ঘটানোর পরামর্শ দেয়। এতে সে রাজি না হলে সে শারিরীক সম্পর্কের কথা অস্বীকার করে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়। প্রভাবশালী একটি মহল টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করে। এদিকে তার শারিরীক অবস্থার অবনতি হলে গতকাল রাত ৮টায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com