বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের শিবপুর গ্রামে এমপি মজিদ খানকে গণসংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানেক গণসংবর্ধনা দিয়েছে বানিয়াচং উপজেলার শিবপুর গ্রামবাসী। এ উপলক্ষে গতকাল বিকালে পুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অসিত রঞ্জন দাশ।
ইঞ্জিনিয়ার ফণি ভূষন দাশের সভাপতিতে ও হরি শংকর দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত্ব ব্যক্তিত্ব আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি ছিলেন, পুকড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, খাড়াউড়া ইউপি চেয়ারম্যান শওকত আরেফিন সেলিম, বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, অনুপ কুমার দেব মনা, এডঃ আলাউদ্দিন তালুকদার, এডঃ মোস্তফা মিয়া, এডঃ নলীনি কান্ত রায় নিরু, শংখ শুভ্র রায়, পিযুষ চক্রবর্তী, হিরেন্দ্র পুরকায়স্থ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ, পার্থ প্রতীম দাশ, কাজল চ্যাটার্জী, অবনী মোহন দাশ, জ্যোতি বিকাশ দাশ, মোঃ কামাল আহমেদ, ইউপি সদস্য পারভিন আক্তার, চপল দাশ, এডঃ মানবেন্দ দাশ।
এছাড়াও বক্তব্য রাখেন জিয়া উদ্দিন, বিশ্বজিত দাশ, রাখাল চন্দ্র দাশ, মোহিত লাল দাশ, রিপন দাশ, নগেন্দ দাশ, বারিক মিয়া, অরুণ দাশ, মুক্তিযোদ্ধা গোপাল দাশ, বিজয় কৃষ্ণ দাশ, মোহন লাল দাশ, সুদাময় দাশ, চন্দ্র দাশ প্রমূখ। এছাড়াও উক্ত সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, বতর্মান সরকার গ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। আমি নির্বাচিত হওয়ার পর থেকে অবহেলিত বানিয়াচং আজমিরীগঞ্জের যে উন্নয়ন হয়েছে অতীতে আর কোন সরকারের আমলে হয়নি। তিনি শিবপুর গ্রামের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। এমপি মজিদ খান বলেন, ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়া আওয়ামীলীগ সরকারেরই অবদান।
আলোচনা সভা শেষে শিবপুর গ্রামবাসী সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খানকে সম্মননা ক্রেস্ট প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com