বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

উত্তর সাঙ্গরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় দেবরের হামলায় প্রবাসির স্ত্রী আহত

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় দেবরের হামলায় সরূপা খাতুন (৩০) নামের মালয়েশিয়া প্রবাসির স্ত্রী আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ৫ বছর আগে মক্রমপুর গ্রামের মুর্তুজ আলীর কন্যাকে উত্তর সাঙ্গর গ্রামের বরকত আলীর পুত্র ফারুক মিয়া বিয়ে করে। বিয়ের পর ফারুক মিয়া মালয়েশিয়া চলে যায়। এরপর থেকে তার স্ত্রীর উপর কুনজর দেয় তার ভাই হামিদ। সে প্রায় সময়ই তাকে কু-প্রস্তাব দিত। এতে সে রাজি না হলে হামিদ ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় তার ঘরে ঘুমিয়ে থাকলে হামিদ তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় সে চিৎকার শুরু করলে হামিদ পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com