সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ ॥ শিশুসহ আহত ২৫

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে বাঁশ কাটা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলা ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষ হয়।
জানা যায়, ওই গ্রামের মৃত রজব আলীর পুত্র সফিক মিয়ার সাথে মৃত আজদু মিয়ার পুত্র আব্দুল করিমের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল করিম ওই সময় সফিকের বাঁশ বাগানে বাঁশ কাটতে যায়। এ সময় সফিক বাঁধা untitled-1-copy-jpgjদিলে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ছালেহা বেগম (৩০), পাভেল মিয়া (৭), আব্দুল করিম (৩০), নুর বেগম (৩০), পারুল বেগম (২৫), লাকি (১৫), আব্দুল কাইয়ুম (৪০), সামছুল হক (৩০), নুরুল হক (২৫), আব্দুল হক (৫০), রুবেল (২০) ও শাহীন (২২) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় মুরুব্বীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com