সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল মিয়া (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোসাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র কামরুল ওই এলাকার কামাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঝলসে যায় কামরুল। দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com