সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৭৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে ফারুক মিয়া (৫০) নামে এক কয়েদীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামের আব্দুল গণির পুত্র।কারা সুত্র জানায়, গতকাল সোমবার সকালে কারা অভ্যন্তরে হাউজে গোসল করতে গেলে অন্যান্য আসামীদের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাকে ধাক্কা দিলে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্য আসামীরা তাকে উদ্ধার করে কারাগার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার না থাকায় কারারক্ষিরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১২টার দিকে জেল সুপার গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফারুক মিয়া গত ৩১ অক্টোবর থেকে একটি মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিল। তার কয়েদী নম্বর ৫৬৮৮১৬। ফারুক মিয়ার মৃত্যুর খবর তার বাড়িতে পৌছলে তার পুত্র সোহেল মিয়া ও চাচি মেম্বার আঙ্গুরা বেগম হাসপাতাল মর্গে ছুটে আসেন। তারা বিনা ময়নাতদন্তে লাশ নিতে চাইলে কারাকর্তৃপক্ষের নিষেধ থাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। জেল সুপার আরো জানান, কারাগারে মারা গেলে লাশের ময়ানতদন্ত ছাড়া হস্তান্তরের কোন সুযোগ নেই। তাই জেলকোড মেনেই লাশ ময়না তদন্তের পর পরিবারের জিম্মায় দেয়া হয়। তার এক স্ত্রী ও তার ৪ সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com