শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে কনক জাতের টমেটো চাষ করে লোকসানে চাষিরা

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৯৯৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের কনক জাতের টমেটো চাষ করে লোকসানে পড়েছেন কৃষকরা। উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রায় শতাধিক টমেটো চাষি প্রতিবছর অন্য জাতের টমেটোর চাষ করলেও এবছর তারা অধিক ফলনের আশায় এগ্রিকনসার্ন লিমিটেড এর কনক জাতের টমেটো চাষ করেন। কিন্তু টমেটো গাছ মাথা সমান উচু হলেও গাছে কোন ফলন না থাকায় চাষিদের মধ্যে হতাশা বিরাজ করছে। চাষিরা জানান তারা শ্রাবন মাসে বীজতলায় টমেটোর বীজবপন করেন। পরে ভাদ্র মাসে বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপন করা হয়। এসময় জমিতে জল থাকায় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তাদেরকে চারা রোপন করতে হয়। ফলে প্রতি কানি জমিতে (৪০শতক) টমেটো চাষে কৃষকদের খরচ পড়ে প্রায় ৮০ হাজার টাকা। ভাল ফলন হলে এক কানি জমিতে প্রায় ৫ লক্ষ টাকার টমেটো বিক্রি হয়। চাষিরা জানান অন্যান্য বছর অন্যান্য জাতের টমেটো চাষ করে কৃষকরা অক্টোবর-নভেম্বর মাসের এ সময়ে প্রতি কানি ক্ষেতে ২ থেকে আড়াই লাখ টাকার টমেটো বিক্রি করে থাকেন। এবছর তারা কনক জাতের টমেটো চাষ করে এখন পর্যন্ত এক টাকার টমেটোও বিক্রি করতে পারেননি । এখন পর্যন্ত ক্ষেতে কোন ফলন আসেনি। ফলে তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এবছর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কৃষক গাজিপুর গ্রামের মোবারক মিয়া ৮০ শতক, শিপন মিয়া ৩০ শতক, আব্দুল আউয়াল ৩০ শতক, মিন্টু মিয়া ৪০ শতক, ফুল মিয়া ২০ শতক, সফিক মিয়া ২০ শতক, কাদির মিয়া ২০ শতক, সফিক মিয়া ৩০ শতক, নাজমুল ৩০ শতক, সফিকুল ইসলাম ৪০ শতক, রাজনগর গ্রামের রতন মিয়া ২০ শতক, বাদশা মিয়া ৪০ শতক, রইচ আলী ৪০ শতক, কালিকৃষ্ণনগর গ্রামের আবু তালেব ৬০ শতক, আব্দল আউয়াল ২৫ শতক, ফজলুল করিম ৩০ শতক, আবুল কাশেম ৩০ শতক, জুয়েল মিয়া ২০ শতক, কমলানগর গ্রামের কমলানগর গ্রামের নজরুল ইসলাম ১ একর ২০ শতক, আব্দল কাদির ৪০ শতক, আব্দুল হাকিম ২৫ শতক, জসিম উদ্দিন ৩০ শতক সহ এলাকার প্রায় শতাধিক কৃষক এজাতের টমেটো চাষ করে বিপাকে পড়েছেন। তারা জানান এগ্রিকনসার্ন লিমিটেড এর কনক জাতের টমেটোর বীজ ডিলার এয়াকুব আলীর নিকট থেকে বীজ এনে তারা এবছর মার খেয়েছেন। ডিলার এয়াকুব আলীর জানান, তিনি নিজেও এবছর ১০ কানি জমিতে কনক চাষ করে প্রায় ৮ লক্ষ টাকা খরচ করেছেন। কিন্তু তার জমিতেও কোন ফলন নাই। তিনি আরো জানান ইতিমধ্যে কোম্পানির ম্যানেজার মাট পরিদর্শন করে গেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে পাঠাতে বলেছেন। এব্যপারে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, বীজের মান ভাল না হওয়ার গাছে ফল আসেনি, এ গাছে আশানুরূপ ফলনের কোন লক্ষণ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com