বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মরহুম আব্দুল করিম আখনজীর মায়ের দাফন সম্পন্ন ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামের বাসিন্দা মরহুম আব্দুস সাত্তার আখনজীর স্ত্রী ও হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি মরহুম অ্যাডভোকেট পন্ডিত আব্দুল করিম আখনজীর মায়ের ভানু বিবি লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শিরিষতলা প্রাঙ্গণে মরহুমার ১ম জানজার নামাজ অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় আতুকুড়া ফুটবল মাঠে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। উভয় জানাজার নামাজের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবি, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। বুধবার রাত রাত পৌনে ১১ টার দিকে শহরের কলেজ কোয়ার্টারস্থ নিজ বাস বভনে বাধ্যক জনিত কারণে ইন্তোকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫) বছর। তিনি ২ কন্যা, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ মরহুমা ভানু বিবি বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী তাপস, ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ও এএসপি নিয়ানুল বারী আখনজী তারন এর দাদী।
হবিগঞ্জ জার্নলিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের পরিচালক ফেরদৌস করিম আখনজী দাদী ভানু বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ চৌধুরীসহ সকল পরিচালকবৃন্দ। সংবাদ প্রদত্ত প্রদত্ত বিবৃত্তিতে এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোক বার্তা বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও শোক প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com