শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ছাত্রদলের দু’গ্র“পে আবারো উত্তেজনা ॥ বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দুই দিনের ব্যবধানে নবীগঞ্জে ছাত্রদলের দু’গ্র“পে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নতুন বাজার মোড় এলাকায় বিবদমান ছাত্রদলের দু’গ্র“পের নেতাকর্মীরা সংগঠিত হতে থাকে। এতে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দু’পক্ষকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রদলের চরম উত্তেজনার কারনে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ ঘটেতে পারে বলে আশঙ্কা করছে শহরবাসী।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের নতুনবাজার মোড়ে থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রায়েস চৌধুরীর গ্র“পের নেতা-কর্মীদের হাতে থানা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন গ্র“পের আমজদ মিয়া (৩০) ও বাবলু মিয়া (২৮) নামের দুই কর্মী প্রহৃত হয়। এ ঘটনার পর দুই পরে নেতা কর্মীরা লাটিসোটা নিয়ে শহরের ওসমানী রোডে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পর থেকে ছাত্রদলের দু’গ্র“পের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com