বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দ্বিতল ভবনের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ লাখাইর মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজকে অচিরেই সরকারিকরণ করা হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, অল্প দিনের মধ্যেই লাখাই উপজেলা মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজকে সরকারিকরণ করা হবে। শুধু তাই নয় শিক্ষা প্রসারের জন্য আগামী ১ বছরের মধ্যেই লাখাই উপজেলায় ৪টি নতুন কলেজ প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। গতকাল বুধবার লাখাইয়ের মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন, ৩য় ও ৪র্থ তলার সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, অভিভাবক সমাবেশ এবং নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ ও নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হুছাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক জাবেদ আলী, কাউছার আহমদ, আব্দুল করিম মেম্বার, শাহনুর রহমান তালুকদার, ছাত্রদের মধ্যে হুছাইন আহমদ ও মুবিন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক রাজীব কুমার আচার্য্য এবং মানপত্র পাঠ করেন ইসরাত জাহান চাঁদনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com