সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে বোন ও ভাবীকে পিঠিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভাই

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভাদিগিরা গ্রামে পুর্ব বিরোধের জের ধরে বোন ও ভাবীকে প্রহার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভাই ও তার লোকজন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লাখাই থানায় মামলা দায়ের হয়েছে।
জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৮টার দিকে ওই গ্রামের মৃত জালাল মিয়ার পুত্র ওয়াহিদ মিয়া, তার স্ত্রী আরিফা ও বাদল মিয়া পুর্ব বিরোধের জের ধরে ক্ষিপ্ত হয়ে মৃত ফারুক মিয়ার স্ত্রী কুহিনুর বেগম (৩৫) ও তার বোন আলতুফা (২২) কে প্রহার করে আহত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ভাবী ও বোন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলে ওয়াহিদ মিয়া ও তার স্ত্রী আরিফা তাদেরকে বাড়িতে ঢুকতে না দিয়ে তাড়িয়ে দেয়। নিরূপায় হয়ে ওই দুই মহিলা তাদের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় মুরুব্বীগণ সালিশের উদ্যোগ নিয়ে ব্যর্থ হওয়ায় আলতুফার এক আত্মীয় থানায় অভিযোগ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com