বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লিগ্যাল এইড কমিটির সভায় জেলা ও দায়রা জজ ॥ বিকল্প বিরোধ নিষ্পত্তিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান মোঃ আতাবুল্লাহ বলেছেন- দেশের অসহায় গরীব মানুষকে আইনী সেবা প্রদানের লক্ষ্যে সরকার আন্তরিক। কেউ যাতে বিনা বিচারে কষ্ট না পায়, তার অধিকার না হারায় সে জন্যই এ উদ্যোগ। অনেক গরীব মানুষ আছেন যাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের কোনো টাকা পয়সা নাই। তাদের সেবায় সরকার এগিয়ে এসেছে। কয়েক বছরের ব্যবধানে সরকারের এমন উদ্যোগে বিপুল পরিমান সাড়া পাওয়া গেছে। এক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা অনেক বেশি। লিগ্যাল এইডের মাধ্যমে অনেক বিকল্প বিরোধ নিষ্পত্তি করা যায়। মানুষ বিচার চায়। সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে মানুষ সুফল পেলে কেন দীর্ঘ মেয়াদী বিচারের সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা পালন করার সুযোগ আছে। আইনজীবীরা যদি সাধারণ মানুষকে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত করেন, সাধারণ মানুষকে সম্পৃক্ত করেন তাহলে সরকারের উদ্যোগ আরও সফল হবে।
গতকাল বুধবার জেলা জজের সম্মেলন কক্ষে লিগ্যাল এইড এর সভায় সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ এসব কথা বলেন। সভায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জমসেদ মিয়া, জেল সুপার গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ রোকেয়া রহমান, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম হুমায়ুন কবির, দায়রা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বিচারকবৃন্দ, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবীবৃন্দ, উভয় আদালতের বেঞ্চ সহকারীগনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com