বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

নবীগঞ্জে দলিল লিখক সমিতির নির্বাচন ॥ মুহিত সভাপতি, সাজিদ সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৬৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নবীগঞ্জ সাবরেজিষ্ট্রার দলিল লিখক সমিতি কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আব্দুল মুহিত দুলু ৪৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সভাপতি মোর্শেদ আহমদ পেয়েছেন ৩৫ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কানু লাল রায় ও সাংবাদিক তোফাজ্জুল হোসেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শাহ মোঃ সাজিদুর রহমান ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দেলোয়ার হোসেন চৌধুরী ৩৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মুহিবুর রহমান ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বপন চক্রবর্তী পেয়েছেন ৩৭ ভোট। সদস্য পদে নির্বািচত হয়েছেন নুরুল ইসলাম। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান রুহেল, কোষাধ্যক্ষ আহাম্মদ আলী, সহ সাংগঠনিক জনাব আলী, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসাইন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল মতিন।
শান্তিপুর্ণ ও জাকজমকপুর্ণ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ফৈরাজ উদ্দিন আহমদ, সিদ্দিকুর রহমান, বজলুর রহমান চৌধুরী, ফায়েজুল ইসলাম, হারুনুর রশিদ, ত্রানেশ রঞ্জন সুত্রধর। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, বিশ্বজিৎ বাগচী। প্রিজাইটিং অফিসার ছিলেন, জিল্লুর রহমান জুয়েল, পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন, ছালেহ আহমদ ও তপন দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com